সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রাথী শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) বিকালে ফকিরহাট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে সদিরডাঙ্গা উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমি আক্তার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উন্নতি রানী সাহা প্রমূখ।

সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মজনু শেখের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক সুমন মল্লিক সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন আর সমৃদ্ধির রাজনীতি। এই ধারাকে অবাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।