সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ স্প্রে | চ্যানেল খুলনা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ স্প্রে

বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ দেয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি মাইকিং করে জনসাধারনকে সচেতন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফেরদাউস আলমের ব্যাক্তিগত উদ্যোগে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়ায় বিভিন্ন বাড়ির চারপাশে মশা নিধনের জন্য কীটনাশক ও ব্লিচিং পাউডার ম্যাশিনের মাধ্যমে স্প্রে করে ওষুধ ছিটানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন শেখ আবুল কালাম, কিশোর দাস, লিটন শেখ, অসিম দেবনাথ, বিশ্ব দেবনাথ, জাহাঙ্গির শেখ, হৃদয় শেখ, রিপন দাস সহ অন্যান্যরা।

এসময় স্থানীয়রা জানান, সারা দেশে ডেঙ্গু বেড়ে গেছে। ফকিরহাটেও দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে। এ কারনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ি ওষুদ স্প্রে করা হচ্ছে। এতে মশা নিধন সহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাবে।

এদিন ২০টি মেশিনে ৬টি দলে বিভিন্ন বাড়ি মশা নিধনের জন্য কীটনাশক ও ব্লিটিং পাউডার ছিটানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।