সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে চা দোকানদারের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে চা দোকানদারের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা পালপাড়া এলাকা থেকে কার্তিক পাল (৭২) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত কার্তিক পাল মানসা পালপাড়া এলাকার মৃত কেনারাম পালের ছেলে। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছে।

পুলিশ জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মানসা পালপাড়া এলাকায় নিহত কার্তিক পালকে বাড়ির পাশে নিজ বাগানে একটি আমগাছের ডালের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানসা স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাপূর আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।ময়না তদন্ত প্রতিবেদন আসলে তিনি কিভাবে মারা গেছেন তা সঠিক ভাবে জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।