সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে চার কেজি গাজসহ এক মাদককারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে চার কেজি গাজসহ এক মাদককারবারি গ্রেপ্তার

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদক বিরোধী অভিযানে ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকা থেকে চার কেজি গাজাসহ মো. মনির শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মনির শেখ মোড়েলগঞ্জ এলাকার মৃত আলী আকবর শেখের ছেলে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ব্যাগ থেকে চার কেজি গাজা উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, গাজাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. মনির শেখকে বৃহস্পতিবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।