সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির | চ্যানেল খুলনা

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

বাগেরহাটের ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রিী হাসিব মোল্লা (২৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড় মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এন আর কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যানের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যাজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইলেকট্রিক মিস্ত্রির

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।