সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়ােজনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযােদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যােগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযােদ্ধা সংসদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে উপজেলার মানসা বাহিরদিয়া পাবলিক লাইব্রেরিতে আলােচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযােগিতা ও বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযােদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার মূলঘর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ, কাজি আজহার আলি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাউশির নির্দেশনা অনুযায়ী অনুরুপ কর্মসূচী পালন করা হয়।

এদিকে সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।