সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

বাগেরহাটর ফকিরহাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সােমবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তন ম্যানজিং কমিটির সভাপতি চম্পা রানী দাশের সভাপতিত্বে এক আলােচনা সভা ও বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দাশ’র সঞ্চালনায় এতে আরাে বক্তৃতা করেন, সহকারী শিক্ষক লিপি রানী দাশ, দিপ্তী দাশ ও সামছুন্নাহার বেগম। বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে সহকারী প্রধান শিক্ষক মাে: নাজমুল হুদার সঞ্চালনায়ও প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গােপাল দাস।

এতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র দাশ। মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাে: ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বটু গােপাল দাস। বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।