সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ২০২৩ পালন | চ্যানেল খুলনা

ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ২০২৩ পালন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়।
রোববার (২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন সরকারি দপ্তরের জনসেবাসমূহের প্রদশর্নী, সরকারি আর্থিক সহযোগিতা চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমূখ।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডনী ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।