সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের লকপুরে কর্মজীবী নারীর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের লকপুরে কর্মজীবী নারীর নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাকারিয়া হোসাইন শাওন :: বাগেরহাটে কর্মজীবী নারীর নতুন প্রকল্প ”বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা (১০ নভেম্বর ) মংগলবার সকালে লকপুর ইউনিয়ন পরিষদ এর হল রুমে অনুষ্ঠিত হয়।
কর্মজীবী নারীর নতুন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লকপুর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আলী আহম্মদ । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফি, প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড অর্গানাইজার হাসিবা আক্তার,লকপুর ইউনিয়ন পরিষদের সচিব প্রসূন দাশ এছাড়া লকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার, এই প্রকল্পের সুবিধাভোগি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকবৃন্দ।

এ সময় এ প্রকল্পের সমন্বয়কারী দেওয়ান আব্দুস শাফি বলেন, “এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল: প্রকল্প অবহিতকরন সভা, এই কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সংস্থা/অফিসের সাথে নেটওয়ার্কিং মিটিং, গবেষণা করা, ও তার ফলাফল নিয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ২৫০ জন নারী শ্রমিক ও ১৫০ জন পুরুষ শ্রমিকদের সচেতনতামুলক প্রশিক্ষণ, দিবস উদযাপন র‌্যালী, ও সমাবেশ আয়োজন ইত্যাদি। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসি সভাও করা হবে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।