সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল চারটায় শাহ আউলিয়া বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম ।

ওয়ার্ড সদস্য বিপ্লব কুমার দওের সভাপতিত্বে ও সন্জয় ধর সুমন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ শাহাজান আলী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মল্লিক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অন্জন দে, শিক্ষক সৈয়দ শাহ এলান, সভার উপদেষ্টা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) স্বপ্না বেগম , বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী,রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ৮নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।