সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ | চ্যানেল খুলনা

ফকিরহাটের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান এবং উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম শপথ গ্রহণ করেছেন।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারা শপথ গ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদের সমর্থকরা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।