সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি টুটুল, সম্পাদক মাসুদ | চ্যানেল খুলনা

মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি টুটুল, সম্পাদক মাসুদ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার “প্রেসক্লাব মহম্মদপুর” এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আজিজুর রহমান টুটুল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বুধবার ৪ জুন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট গ্রহণ। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

সাংবাদিক সংগঠনের এই নির্বাচনে মোট ৩২ জন ভোটার। তাদের মধ্যে ৩২ জনই নিজ নিজ ভোট প্রদান করেন। সভাপতি পদে আজিজুর রহমান টুটুল ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিকুল ইসলাম ১২ ভোট পেয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মুরাদ হোসেন ১০ ভোট পেয়েছেন।

এই নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিনভাবে চলা এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে সাংবাদিকদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের কাজের গতি আরো বেগবান হবে বলে জানান উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।