সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রেমের টানে এবার বাংলাদেশে এলেন মার্কিন নারী | চ্যানেল খুলনা

প্রেমের টানে এবার বাংলাদেশে এলেন মার্কিন নারী

চ্যানেল খুলনা ডেস্কঃ সাত বছর সম্পর্কের পরে ঘর বাঁধতে বাংলাদেশে এসেছেন মার্কিন নাগরিক সারলেট। গত ১২ জুলাই তিনি দেশে আসেন। মঙ্গলবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়।

সোহেল হোসেনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। কথা হতে হতে বন্ধুত্ব, প্রেম। সোহেলের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। তার বাবার নাম সফিক উল্যাহ। তাদের সংস্কৃতি আলাদা হলেও দুই পরিবার বিষয়টি মেনে নিয়েছে।
শ্রীরামপুর গ্রামবাসীর মুখে মুখে এখন সোহেল-সারলেটের নাম। মার্কিন এই নারীকে দেখতে আসছেন শত শত মানুষ। সারলেটের বাড়ি যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।
বুধবার (১৭ জুলাই) সারাবাংলার সঙ্গে কথা হয় সোহেলের। তিনি জানান, সাত বছর আগে ফেসবুকে তাদের পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক গাঢ় হতে শুরু করে। এক পর্যায়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন সারলেট।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

এনসিপির নেতা-নেত্রীর বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপির বাবা বেঁচে আছেন

প্রবাসী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

১০ বছরের শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।