সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ | চ্যানেল খুলনা

প্রীতির গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে অর্পিতা বিশ্বাসের দল। একমাত্র গোলটি করেছেন সৌরভী আকন্দ প্রীতি।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার। পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি।

১৯ তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩ তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।