সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার উপায় | চ্যানেল খুলনা

প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার উপায়

মানুষের হাসির সৌন্দর্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে সাদা দাঁত; আর সেই দাঁত যদি সাদা না হয়ে হলুদ হয় তাহলে অনেক বেশি লজ্জার সম্মুখীন হতে হয়। অনেক সময় মানুষের সামনে পড়তে হয় বিপাকে।

অনেকের দাঁত জন্ম থেকেই হলুদ হয়ে থাকে, কিন্তু অনেকেরই সঠিক পরিচর্যার অভাবে দাঁত তার নিজস্ব সাদা রঙ হারিয়ে ফেলে। কিন্তু একটু যত্নবান হলেই এই হলুদ দাঁত থেকে মুক্তি পেয়ে দাঁতের হারানো সাদা রঙ ফিরে পাওয়া সম্ভব।

– প্রতিদিন নিয়মিত ব্রাশ করতে হবে। কারণ দাঁত ব্রাশ করলে দাঁতের ওপরে খাবারের কোন প্রলেপ জমতে পারে না।

– সিগারেট খাওয়া থেকে বিরত থাকতে হবে। সিগারেটে থাকা নিকোটিন ঠোঁটসহ দাঁতও রং বিবর্ণ করে দেয়।

– কাঁচা গাজর খাওয়া যেতে পারে প্রতিদিন একটি করে। গাজর দাঁতকে অনেক মজবুত করে। শুধু তাই নয়, দাঁতের ওপরের যেকোনো প্রলেপকে দুর্বল করে তুলে দিতে সহায়তা করে।

– এমন কোন তরল খাবার যা খেলে দাঁতে লেগে থাকে তা স্ট্রো দিয়ে খেতে হবে। তাহলে সেই সবকিছু আর দাঁতে লেগে দাঁতের ওপর কোন প্রভাব ফেলতে পারবে না।

– কলার খোসা দাঁতের যত্নে অনেক উপশমি। খোসা দাঁতে ৫ মিনিটের মতো ঘষতে হবে। অতঃপর ব্রাশ করে নিতে হবে। এভাবে সপ্তাহে অন্তত ৩ বার করে করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

– স্ট্রবেরি পেস্ট করে দাঁতে ঘষলে দাঁত তার পুরনো সাদা রঙ ফিরে পেতে পারে ক্রমেই। তবে অবশ্যই সপ্তাহে কমপক্ষে ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

দুই মিনিটেই ঘুম! কী এই ‘মিলিটারি স্লিপ মেথড’?

ঘুম তাড়াতে চা-কফি খেয়ে যেসব বিপদ ডেকে আনছেন

রাতে ঘুমানোর আগে পানি পানে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি

গরমে আখের রস নাকি ডাবের পানি, কোনটি বেশি উপকারী?

কখন কলা খাওয়া সবচেয়ে ভালো? জেনে নিন সঠিক সময়

অতিরিক্ত কফি পান করছেন? জেনে নিন শরীরে কী প্রভাব ফেলতে পারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।