সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেলো পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেলো পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন পিরোজপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬৫ জন পরিবারের সদস্যরা। আজ রোববার সকালে জেলা প্রশাসকের মিলনায়তেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, সাংবাদিক মাহামুদ হোসেন প্রমুখ।
চেক প্রদান পূর্ব সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃর্ণমূল পর্যায়ের মানুষের সকল সুখ-দুঃখের খোঁজ-খবর রাখেন। পিরোজপুরের গ্রাম পর্যায়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বিষয়ে প্রধানমন্ত্রী জেনে তাদের সহায়তার হাত বাড়িয়েছেন।
এ সময় পিরোজপুর জেলার বিভিণ্ন স্থানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫৬ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিল থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ১৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।