সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুর মহানগর ছাত্রদলের ৫১ নম্বর ওয়ার্ড সভাপতি রাতুল সিকদার অমিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় দল।

সোমবার (১৫ জুন) মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাতুল সিকদার অমি এবং ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভাইরাল হওয়া অডিওতে রাতুল সিকদার অমির কণ্ঠ বলে দাবি করা একটি বক্তব্যে শোনা যায়, ‘এটা আমার বাড়ির রোড। এখানে স্বয়ং তারেক রহমান আসলেও কাজ হবে না। … এখানে প্রধানমন্ত্রী আসলেও কাজ হবে না।’

অডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে অডিও বিতর্কের মধ্যেই রাতুল সিকদার অমির বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, হুমকি, অপহরণ ও নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৩ ডিসেম্বর তাকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং ৬৫ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও প্রায় দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে রাতুল সিকদার অমির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ভাইরাল অডিও নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।