সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রথম দেশ হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানালো ভারত | চ্যানেল খুলনা

প্রথম দেশ হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানালো ভারত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার সকালে ঢাকায় গনভবনে বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই প্রথম শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও অভিনন্দন জানান।

হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও ভারতের জনগণের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন।

এসময় প্রণয় ভার্মা বলেন, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভারত বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। তিনি এ সময় মুক্তিযুদ্ধে দুই দেশের অভিন্ন আত্নত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ও দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ প্রীতি সমাবেশ

আধিপত্যবাদের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছে :মিয়া গোলাম পরওয়ার

কোন আন্দোলন-সংগ্রাম দিয়ে মহান মুক্তিসংগ্রামের ত্যাগকে ম্লান করা যাবে না

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।