সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রথমবারের মতো মা হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার | চ্যানেল খুলনা

প্রথমবারের মতো মা হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম মা হিসেবে মিস ইউনিভার্স হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলট মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে জেনিফারের নাম ঘোষণা করা হয়।

২৭ বছর বয়সী জেনিফার পেশায় একজন মনোবিজ্ঞানী ও সমাজকর্মী। স্থানীয় সংবাদমাধ্যম এল নুয়েভোর তথ্য অনুযায়ী, পেনেলোপি নামের তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

অনুষ্ঠানে গত বছরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ী জেনিফার ব্যারেটোর মাথায় মুকুট পরিয়ে দেন। ডিজাইনার জর্জ উইটেলস ও মেইসন ডি’অরের যৌথ নকশায় তৈরি মুকুটটির নাম ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’। ১৮ ক্যারেট সাদা সোনার তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।

এবারের প্রতিযোগিতায় জেনিফারের পাশাপাশি শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিরা।

টেলিভিশন উপস্থাপক মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ১১০টির বেশি দেশ ও অঞ্চলের ১১৭ জন প্রতিযোগী অংশ নেন। সেন্ট মার্টিন ও উগান্ডার মতো কয়েকটি দেশ এবার প্রথমবারের মতো চূড়ান্ত পর্বে অংশ নেয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগীদের মধ্যে ২২ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, পাঁচজন চিকিৎসক এবং ১০ জন মা ছিলেন। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, আগামী বছর মিস ইউনিভার্সের ৭৬তম আসরও পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চূড়ান্ত পর্ব শেষ হলেও এবারের প্রতিযোগিতা ঘিরে বেশ কিছু বিতর্ক ও অপ্রীতিকর ঘটনা আলোচনায় ছিল।

ভিসা-সংক্রান্ত কড়াকড়ির কারণে আফ্রিকার কয়েকজন প্রতিযোগী এবারের আসরে অংশ নিতে পারেননি। এ ছাড়া সমুদ্রসৈকতে অস্থায়ী হাঁটার পথে প্রতিযোগীদের হোঁচট খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মহড়ার সময় আহত হয়ে ‘মিস ইউনিভার্স ফ্রান্স ২০২৬’ প্রতিযোগীকে হুইলচেয়ারে করে হোটেল থেকে বের করে আনার ঘটনাও সমালোচনার জন্ম দেয়।

এর আগে গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরও নানা বিতর্কে জর্জরিত ছিল। সে সময় সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ফাতিমা বশকে এক কর্মকর্তার তিরস্কার করার ভিডিও ছড়িয়ে পড়ে। বিচারকদের শেষ মুহূর্তে পদত্যাগ নিয়েও অস্থিরতা তৈরি হয়।

এ ছাড়া প্রাথমিক পর্বে মঞ্চ থেকে পড়ে গিয়ে ‘মিস ইউনিভার্স জ্যামাইকা’ গ্যাব্রিয়েল হেনরি মস্তিষ্কে গুরুতর আঘাত পান। পরে তিনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির সময়ই মৃত্যু হয় অভিনেতা সোহেল খানের

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে মিথিলার বদলে প্রভা

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও মাতৃভূমির গল্প শোনালেন মাহি

পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা

‘রইদ’-এর জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

নির্জন জায়গায় নিয়ে চুম্বনের প্রস্তাব, পরিচালকের আচরণে আতঙ্কিত দেবিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।