সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতারণার অভিযোগে মঠবাড়িয়ায় ভুয়া মেজর আটক | চ্যানেল খুলনা

প্রতারণার অভিযোগে মঠবাড়িয়ায় ভুয়া মেজর আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে।

আটককৃত মো. সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন সোহেল সেনাবাহিনী লগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। এ ছাড়া প্রতারক এই যুবক একই পরিচয়ে বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিবাহ করেন।

প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

তা ছাড়া আরও ৬ থেকে ৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর এলাকায় গুঞ্জন ওঠে, তার সেনা কর্মকর্তার পরিচয়টি ভুয়া। ওই পরিচয়ে তিনি বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক সোহেলকে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।