সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পৌর মেয়রদের দায়িত্বের সীমা ৫ বছর | চ্যানেল খুলনা

পৌর মেয়রদের দায়িত্বের সীমা ৫ বছর

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাসহ বিভিন্ন জটিলতায় একজন পৌরসভার মেয়র দীর্ঘদিন ধরে স্বপদে বহাল থাকছেন। এমনকি একজন মেয়রের ১৫ বছর পর্যন্ত পদে থাকার নজির রয়েছে। এখন আর সে সুযোগ থাকবে না।

পাঁচ বছর মেয়াদ শেষ হলেই পৌরসভার মেয়রকে পদ ছাড়তে হবে। মেয়াদ পূর্ণ হলে একজন প্রশাসক বা সরকার মনোনীত কোনো ব্যক্তির অধীনে ছয় মাসের মধ্যে নির্বাচন শেষ করে নতুন মেয়রের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

এ বিষয়ক আইনের সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সোমবারের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাসহ বিভিন্ন জটিলতায় একজন পৌরসভার মেয়র দীর্ঘদিন ধরে স্বপদে থাকছেন। এমনকি একজন মেয়রের ১৫ বছর পর্যন্ত পদে থাকার নজির রয়েছে। তবে এখন আর সে সুযোগ থাকবে না।

তিনি বলেন, এ ধরনের আইনের একটি ধারা সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। সেটা পৌরসভায় আনা হচ্ছে। পৌরসভার সচিবের নাম হবে প্রধান নির্বাহী কর্মকর্তা।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জুনের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

এত চমৎকার নির্বাচন দেশে আগে হয়নি: সেনাপ্রধান

পশ্চিমবঙ্গ থেকে পুশইন ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার প্রস্তাব স্পিকারের

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

হাঁটুর নিচে গুলির নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।