সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পেঁয়াজের কার্গো বিমান নামছে কাল | চ্যানেল খুলনা

পেঁয়াজের কার্গো বিমান নামছে কাল

চ্যানেল খুলনা ডেস্কঃকার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)। মিশর থেকে আমদানি করা হচ্ছে এই পেঁয়াজ। পেঁয়াজের এই চালান দেশে এলে বাজার স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এই তথ্য জানান।কার্গো বিমানে পেঁয়াজ আমদানির ব্যাপারে বাণিজ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে দ্রুত গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপ মঙ্গলবার কার্গো বিমানযোগে পেঁয়াজের প্রথম চালান নিয়ে আসছে।’

বাণিজ্য সচিব বলেন, ‘পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে। এই পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব আরও বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন জেলায় মাঠ থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে।তবে, মঙ্গলবার কখন, কী পরিমাণ পেঁয়াজ দেশে আসছে?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব কোনো  জবাব দেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।