সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পূজা মন্ডপের নিরাপত্তা দেবে বিএনপি : ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী | চ্যানেল খুলনা

পূজা মন্ডপের নিরাপত্তা দেবে বিএনপি : ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী

মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন এবং উৎসবমুখর করতে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি’র মতবিনিময়ে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতে প্রতিটি পূজা মন্ডপে স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ পূজারীদের সাথে দেখভাল করবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন।

এসময় বক্তব্য রাখেন মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, বর্তমান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপি, শ্রীপুর উপজেলার সভাপতি মনোরঞ্জন বিশ্বাসসহ প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ।

অর্ধশত সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, আলী আহমেদ,খান হাসান ইমাম সুজা, ফারুকুজ জামান, আলমগীর হোসেন, এডভোকেট রোকনুজ্জামান খান, কুতুব উদ্দিন, কিজিল হাসান খান, আমিনুর রহমান খান পিকুল, মিহির কান্তি বিশ্বাস, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মিথুন রায় চৌধুরী, যুবদল সভাপতি এডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, ছাত্রদল নেতা আব্দুর রহিম সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।