সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশের করা বিস্ফোরক মামলায় ৪ জনের রিমান্ড | চ্যানেল খুলনা

পুলিশের করা বিস্ফোরক মামলায় ৪ জনের রিমান্ড

পুলিশের দায়ের করা বিষ্ফোরক আইন এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন১৫(৩), ২৫(ঘ) করা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামিকে ১ দিনের বিমান্ড এবং বাকি ১জন অসুস্থ থাকায় তাকে ২ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১৩ আগস্ট) মাগুরা জজ আদালতে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির এ আদেশ দেন।

উল্লেখ্য গত ৩- ৮- ২৩ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে মাগুরায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন। পরবর্তীতে এস,আই সাব্বির হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে ৪৮ জনের নাম সহ অজ্ঞাতনামা আরো ২০০-২৫০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত এজহারভুক্ত ১০ এবং অজ্ঞাতনামা ১ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন পুলিশ। উক্ত মামলায় গ্রেফতারকৃত ০৫ আসামির রিমান্ড আবেদন করে পুলিশ। রবিবার ৫ জনের রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।