সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পুনরায় জলোচ্ছ্বাসে কয়রা উপজেলা আবারও প্লাবিত | চ্যানেল খুলনা

পুনরায় জলোচ্ছ্বাসে কয়রা উপজেলা আবারও প্লাবিত

কয়রা প্রতিনিধিঃ গত ২০ মে-২০২০ তারিখ সুপার সাইক্লোন আমফান খুলনা,বরিশাল বিভাগসহ বাংলাদেশের প্রায় সব জায়গায় কমবেশী আঘাত হানে,তারমধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার ৭ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতিগ্রস্ত ইউনিয়নের মধ্যে কয়রা সদর,উত্তর বেদকাশী,দক্ষিণ বেদকাশী ও মহারাজপুর অন্যতম। আমফানে কয়রা উপজেলার প্রায় লক্ষ্যাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেড়ীবাঁধ ভেঙ্গে এই ৪ টি ইউনিয়নে জলোচ্ছ্বাসে মানুষের জীবন জিবিকায়ন,ঘরবাড়ী ও রাস্তাঘাট মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমফান পরবর্তীতে কয়রা উপজেলায় সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে প্রায় ১৪-১৫ টি আন্তর্জাতিক ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা ত্রান সহ নগদ অর্থ প্রদান করেছে। তারমধ্যে সাইক্লোন আমফান রেসপন্স প্রকল্পের আওতায় ঊঈঐঙ অর্থায়নে,ঙঢঋঅগ ধহফ ঈযৎরংঃরধহ অরফ এর সহযোগিতায় সুশীলন এর বাস্তবায়নে কয়রা সদর,উত্তর বেদকাশী,দক্ষিণ বেদকাশী ও মহারাজপুর ০৪ টি ইউনিয়নে ২৬০০ পরিবারকে হাইজিন কিট এবং বিকাশের মাধ্যমে প্রত্যেককে ৩০০০ টাকা প্রদান করেছে। এছাড়া জীবিকায়নের জন্য প্রত্যেককে ৫০০০ টাকা, ঘর মেরামতের জন্য প্রত্যেককে ৩০০০ টাকা সহায়তা প্রদানের কার্যক্রম চলমান। কিন্তু গত ১৬ আগস্ট-২০২০ তারিখ হতে প্রচন্ড জলোচ্ছ্বাসে আবার নতুন করে এই ০৪ টি ইউনিয়ন প্লাবিত হয়। এমতাবস্থায় মানুষ কর্মহীন,খাদ্যসংকট,সুপেয় পানির অভাব ও স্যানিটেশন সহ চরম মানবেতর জীবনযাপন করছে,তাই অনতিবিলম্বে দীর্ঘমেয়াদী সহায়তা প্রয়োজন। উল্লেখ্য যে দাতাগোষ্ঠী এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো যদি ক্ষতিগ্রস্ত ইউনিয়নে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে তাহলে কিছুটা হলেও তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।