সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ | চ্যানেল খুলনা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেন যা আদায় করে নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন বিচারক।
সাজাপ্রাপ্ত মোঃ কামাল হাওলাদার (৪৫) উপজেলার ফুলঝুড়ি গ্রামের আঃ রশিদ হাওলাদার এর ছেলে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত কামাল আদালতে উপস্থিত ছিল।
আদালাত সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২২ জুলাই নিজ বাড়িতে শ্বাসরোধে নিজের স্ত্রী শাহীনুর বেগমকে হত্যা করে কামাল। এ ঘটনায় ওই দিন নিহতের মামা মোঃ ছগির শরীফ বাদী হয়ে কামাল সহ তার ৬ স্বজনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত আজ কামালকে মৃত্যুদন্ডাদেশ দেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।