সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

পিরোজপুরে সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে ভান্ডারিয়ার যুবক সাকিল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ও ২ জনের পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এ আদেশ দেন। এ সময় আসামীদের আরও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলো সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন এবং পাঁচ বছরের দন্ড প্রাপ্তরা হলো হিরু ও লিটন। নিহত সাকিল (২০) জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের পুত্র।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামী সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন মোবাইল ফোন করে বাড়ি থেকে সাকিলকে ডেকে নিয়ে যায়। পরে সাকিলের মোটরসাইকেল চুরির জন্য আসামীরা সাকিলকে ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের একটি ধান ক্ষেতে নিয়ে যায়। রাতে সেখানে আসামীরা মোটরসাইকেলের ক্লাসের তার দিয়ে সাকিলের গলায় পিছন থেকে পেচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় পর লাশ উদ্ধার হলে সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পরে আদালত এদিন এ আদেশ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।