সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে দুদকের ২ মামলায় পৌর মেয়র দম্পতির জামিন | চ্যানেল খুলনা

পিরোজপুরে দুদকের ২ মামলায় পৌর মেয়র দম্পতির জামিন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে পৌরসভার মেয়র দম্পতির বিরুদ্ধে দুদকের দায়ের করা ২ মামলার জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ। আজ সোমবার পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুľামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন। ২৮ মার্চ দুই মামলায় পৌর মেয়র দম্পতি উচ্চ আদালত থেকে জামিন নেন।
মামলার আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নিলা রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে গত ১৮ মার্চ পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় মেয়র ও তার স্ত্রী এবং অন্যটিতে মেয়রসহ পৌরসভার ২৭ কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্ত করা হয়। উক্ত মামলায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. মুহিদুľামানের আদালত আগামী ২০ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে এ জামিন আদেশ দেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে এ বছরের ১৮ মার্চ একটি মামলায় মেয়র ও তার স্ত্রীকে অভিযুক্ত করে জ্ঞাত আয়বর্হিভূত ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার সম্পদ এবং অন্যটিতে মেয়র ও কাউন্সিলর আব্দুস সালামসহ ২৭ জনের বিরুদ্ধে নিয়োগে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয় বরিশালে এ মামলা হয় মামলা দায়ের করেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।