সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

পিরোজপুরে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি:: ইসলামী আরবি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্দুরকানি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসা এর অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. মোঃ আবু জাফর খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর পরিচালক অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ। এ সময় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সঠিক গুণগতমানের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগের বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মা-বাবাকে মারধর ও মাদক সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।