সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পিএসজি-লিভারপুল ম্যাচে ফেভারিট কে? | চ্যানেল খুলনা

পিএসজি-লিভারপুল ম্যাচে ফেভারিট কে?

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে পিএসজি ও লিভারপুল। গত আসরে তাদের দেখা হয়েছিল শেষ ষোলোতে। ওইবার ফেভারিট ছিল লিভারপুল, আর এবার পিএসজি। কিন্তু এসব ফেভারিট তত্ত্বে বিশ্বাসী নয় বর্তমান চ্যাম্পিয়নরা।

পিএসজিকে এবার ফেভারিট মনে করার কারণ ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগ দলটির অধঃপতন। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে লিভারপুল। এফএ কাপ থেকেও বিদায় নিতে হয়েছে। কোচের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। একজন তারকা ফরোয়ার্ড বিদায়ের অপেক্ষায়। বিষণ্ন অধিনায়ক বলছেন, তার দল হাল ছেড়ে দিচ্ছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুল মাঠে নামছে আত্মবিশ্বাসহীনতা নিয়ে।

অথচ গত বছর শেষ ষোলোর আগের গল্পটা ছিল ঠিক উল্টো। ওইবার প্রিমিয়ার লিগ শিরোপা হাতের নাগালে রেখেছিল লিভারপুল। নতুন ম্যানেজার আর্নে স্লট ছিলেন বীরের ভূমিকায় এবং মোহাম্মদ সালাহর ফর্ম ছিল তুঙ্গে। অন্যদিকে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব উতরে যেতেই ঘাম ছুটেছিল, কোচ লুইস এনরিকের কোচিং কৌশল ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু ফেভারিট হয়েও লিভারপুল সফল হতে পারেনি। দুই লেগে তীব্র লড়াইয়ের পর পেনাল্টিতে তাদের বিদায় করে পিএসজি এবং পরে তো চ্যাম্পিয়নও হলো ফাইনালে ইন্টার মিলানকে পরাজিত করে।

ওই অভিজ্ঞতা থেকেই ফেভারিট হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করল পিএসজি। তাদের মিডফিল্ডার ভিতিনহা বলেছেন, ‘ফেভারিট আপনাদের (মিডিয়া) তৈরি করা। একইভাবে গতবারও আপনারা বলেছিলেন যে লিভারপুল ছিল ফেভারিট। এমনকি যদি লিভারপুল তাদের সসরা ফর্মে না থাকে তবুও তারা সেরা দল যাদের সেরা খেলোয়াড়রা আছে।’

পিএসজি আরেকটি ফরাসি লিগ শিরোপা জয়ের পথে। আর লিভারপুল প্রিমিয়ার লিগে পঞ্চম। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ২১ পয়েন্ট পেছনে। গত শনিবার এফএ কাপ কোয়ার্টার ফাইনালেও ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছিলেন, তার দল হাল ছেড়ে দিয়েছে এবং ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।

পিএসজি কোচ লুইস এনরিক বললেন, ‘এই দলের ক্ষেত্রে কোনো একটিকে ফেভারিট হিসেবে বেছে নেওয়া অসম্ভব। আমি বিশ্বাস করি না। কে ফেভারিট? আপনারা গত বছরের কথা মনে করুন, সবাই বলেছিল লিভারপুলের কথা এবং কোন দল পরের পর্বে উঠল, পিএসজি। আমার কাছে কেউ ফেভারিট নয়।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত: সাকিব

হকিতে ইতিহাস, প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা

আর্সেনালকে হটিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

অলিখিত ফাইনালে কেমন হবে একাদশ, খেলবেন কি মুস্তাফিজ?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।