সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাশের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শিশুর মরদেহ মিলল বস্তায় | চ্যানেল খুলনা

পাশের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শিশুর মরদেহ মিলল বস্তায়

গাজীপুরে নিখোঁজের পাঁচদিন পর বাড়ির পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় নাবিলা কানিজ নাবা নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। মালয়েশিয়া প্রবাসী মো. নাসিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার ধীরাশ্রম এলাকায় শিশু দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

স্বজনরা জানান, ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নাবিলা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনার পাঁচদিন পর সোমবার বাড়ির পাশে বস্তার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ দেখা যায়।

শিশুর মা খাদিজা বেগম বলেন, ‌‘আমরা এলাকায় মাইকিং করেছি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সন্ধান পাইনি। আমার কলিজার টুকরোটাকে ধরে নিয়ে মাইরা বস্তার মধ্যে ভইরা রাখছে। কী অপরাধ ছিল এই নিষ্পাপের।’

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মেয়েটিকে কেউ হত্যা করেছে। তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মা দিবসে মায়ের দেওয়া কিডনিতে বাঁচল ছেলের প্রাণ

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

বগুড়ায় নবজাতকের গলাকটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ঈদ বাজারে ছড়াতে কারবারিদের থেকে জাল নোট সংগ্রহ করা দুই তরুণী

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।