সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাঠশালা পাস করা সেই ডেন্টিস্ট লাভলু গ্রেফতার | চ্যানেল খুলনা

পাঠশালা পাস করা সেই ডেন্টিস্ট লাভলু গ্রেফতার

সিলেটের ফেঞ্চুগঞ্জে ভুয়া ডেন্টিস্ট এমএসইউ লাভলুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদরের পশ্চিম বাজারের এ্যাপোলো ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাভলুকে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ।

এ সময় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ডেন্টিস্ট লাভলুর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও তার নামের সঙ্গে যুক্ত ডিডিটি ও এমডিডি উপাধির সনদপত্র দেখতে চাইলে লাভলু তা দেখাতে পারেননি। দীর্ঘদিন ধরে লাভলু নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার অপচিকিৎসায় অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নির্বাহী অফিসার রাখী আহমেদ জানান, অপরাধের মাত্রা বেশি হওয়ায় নিয়মিত মামলা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ধর্ষণচেষ্টার পর গলা কেটে শিশু হত্যা : একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রেফারি ও ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশি যুবকের

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের শিকার নারীর সন্তান

গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি, অভিযুক্ত গ্রেপ্তার

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।