সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা ও কয়রা উপজেলার সীমানা বিরোধ নিষ্পত্তিতে উভয় নির্বাহী কর্মকর্তা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছা ও কয়রা উপজেলার সীমানা বিরোধ নিষ্পত্তিতে উভয় নির্বাহী কর্মকর্তা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

পাইকগাছা ও কয়রা উপজেলার সীমানা বিরোধ নিষ্পত্তিতে উভয় উপজেলার নির্বাহী কর্মকর্তা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা-কয়রা উপজেলার সীমান্তবর্তী স্থান পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কমলাপুর ও কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা মৌজার মধ্যবর্তী স্থানে অবৈধ দখলদারদের হাত থেকে ২.৭০ একর জমি উদ্ধারের জন্য উপজেলা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সার্ভেয়ার রফিকুল হাসান ও কাওছার আহমেদ, কানুনগো মোজাম্মেল হোসেন, চেয়ারম্যান, ইউপি সদস্য সহ এলাকাবাসী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, বিদ্যমান খাস জমি দখলদারদের হাত থেকে উদ্ধার পূর্বক মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রধিকার প্রকল্পে কাজে লাগানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।