সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন ঢাকায় গ্রেফতার | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন ঢাকায় গ্রেফতার

সংগঠণের পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাইমিন সরদারকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ খান থানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর ফাইমিন সরদারের নামে পাইকগাছা থানায় একাধিক মামলা দায়ের হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। রোববার (২৬ অক্টোবর) রাতে ঢাকার উত্তরা থেকে তার গ্রেফতারের খবর প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে যথাযথ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত ফাইমিন সরদারকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।