সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস | চ্যানেল খুলনা

পাইকগাছায় লবনাক্ত সহনশীল আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর কৃষক মাঠ দিবস

লবন সহিষ্ণু আলুর জাত সম্প্রাসারণ কর্মসূচির উপর খুলনার পাইকগাছায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জার্মান সরকাররের অর্থায়নে, বেসরকারী সাহায্যসেবী প্রতিষ্ঠান প্রদীপনের বাস্তবায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আনন্দ দাশের মাঠে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রদীপনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ দুর্গাপদ সরকার। এসময় তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রদীপনের মাঠ সংগঠক মনির ইসলাম, মাঠ সহকারী অঞ্জনা দাশ, হোসনেয়ারা বেগম, শাহানারা বেগম, রাজিয়া বেগম, পূর্ণিমা দাশ, সোনিয়া খাতুন, সুনিতা মন্ডলসহ এলাকার সুবিধাভোগী কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠদিবসে আনন্দ দাশের জমি থেকে প্রতি হেক্টরে বারী ৭২ জাতের ৩৩ টন, বারী-৭৮ জাতের ৩৫.৫ টন, ডায়মন্ড জাতের ২৭ টন আলুর উত্তোলন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।