সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় রূপান্তরের এসডিজি বাস্তবায়নে পৌরসভা পর্যায়ে ইন্টারেক্টিভ মিটিং অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় রূপান্তরের এসডিজি বাস্তবায়নে পৌরসভা পর্যায়ে ইন্টারেক্টিভ মিটিং অনুষ্ঠিত

পাইকগাছায় রূপান্তরের এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্প পৌরসভা পর্যায়ে ইন্টারেক্টিভ মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে রূপান্তর কর্তৃক আয়োজিত এসডিজি প্রকল্পে পৌর প্যানেল মেয়র ও পৌর এসডিজি ফোরামের আহ্বায়ক আসমা আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় রূপান্তরের এসডিজি প্রকল্প, প্রকল্প সমন্বয়কারী এস এম মঞ্জুরুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য রাখেন। প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর রবিশংকর মন্ডল ও মোঃ ইমরান সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, এসডিজি ফোরামের যুগ্ম-আহবায়ক সাংবাদিক আলাউদ্দীন রাজা ও কৃষ্ণা চক্রবর্তী, সদস্য সচিব বজলুর রহমান, সহকারী সদস্য সচিব অনিমা ঢালী, নির্বাহী সদস্য চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, মনা রাণী সানা, রূপান্তরের বিপুল রায়, ধনঞ্জয় সাহা বাপি, ফাতেমাতুজোহরা টুম্পা। এছাড়া সভায় অংশগ্রহণ করেন জন প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সুধীজন, নারীনেত্রী, স্টুডেন্টস সহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।