সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় বিনা ধান ২৫ এর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছায় উচ্চ ফলনশীল ও প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বোরো ধানের যাত বিনা ধান ২৫ এর চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদ ও সংরক্ষণ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা এর সহযোগীতায় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার বিনেরপোতা উপকেন্দ্র এ প্রশিক্ষণ এর আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষের সভাপতিত্বে প্রশিক্ষণে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহা-পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা শক্তিশালী করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার জাহান, বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাকিনা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।