সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে শিশুর মৃত্যু

খুলনার পাইকগাছায় বরইয়ের (কুল) আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পাখি উপজেলার কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির ছেলে বাবুর শিশুকন্যা।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গলায় দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দাদি স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।

কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।