সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মৃত্যুদাবী চেক প্রদান | চ্যানেল খুলনা

পাইকগাছায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মৃত্যুদাবী চেক প্রদান

পাইকগাছা: ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর মৃত্যুদাবী চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার সকালে পাইকগাছা জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। জোনাল ইনচার্জ এসএম আবুল হাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর খুলনা ডিভিশন ইনচার্জ মোস্তফা জামান হামিদী স্বাধীন, বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত আশরাফুল আলম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোর্তাজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু,আলাউদ্দীন রাজা, কোম্পানির জোনাল ইনচার্জ (সাবী) শফিকুল ইসলাম, কয়রার অফিস ইনচার্জ, গাউসুল আজম, জিএম গোলাম সরোয়ার, শেখ জোবায়ের হোসেন, মাওলানা আব্দুল রাকিব, আনিছুর রহমান। অনুষ্ঠানে আশুরা বেগমের ৮০ হাজার টাকার মৃত্যু দাবীর চেক তার স্বামী শেখ সাজ্জাত আলীর নিকট হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।