সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় দেলুটি ইউপিতে ২শত বানভাসি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

পাইকগাছায় দেলুটি ইউপিতে ২শত বানভাসি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলার অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ন দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পান ও পরবর্তী অতি জোয়ারের পানিতে চকরিবকরী বদ্ধ জলমহালের প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেউয়াবুনিয়া,চকরিবকরী,পারমধূখালী সহ ৩টি এলাকা প্লাবিত হয়ে বসতবাড়ি,গবাদীপশু,আমন ফসল,রাস্তাঘাটের ব্যপক ক্ষয়ক্ষতি হয়ে প্রায় ২শত টি পরিবার বানভাসি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে।
মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর সার্বিক দিক নির্দেশনায়,পাইকগাছা উপজেলার মানবিক ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর,তাৎক্ষনিক সার্বিক সহযোগিতায় বানভাসি ২শত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি হারে চাউল শনিবার সকালে দেলুটি  ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরন করেন। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। ত্রান বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। মোঃ আজিজুর রহমান- উপ পরিচালক, জেলা এন এস আই,উপস্থিত ছিলেন।মোঃ আমিনুল ইসলাম,ট্যাগ অফিসার ও জনস্বাস্থ্য প্রকৌশলী-পাইকগাছা।আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী আলো,চঞ্চলা রানী মন্ডল,ডালিম রায়,কিংশুক রায়,রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস,সুকুমার কবিরাজ,নিরাপদ দফাদার,আশিষ হালদার,বিশ্বজিত রায়,রনধীর মন্ডল ও ইউ পি সচিব নিরাপদ মল্লিক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।