সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন | চ্যানেল খুলনা

পাইকগাছায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলা সম্পন্ন

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস।

সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মেলায় স্টল পরিদর্শনকারী প্রতিষ্ঠান, সেরা প্রকল্প উপস্থাপনকারী দল ও কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসন সোম ও মঙ্গলবার দুই দিন ব্যাপি এ কর্মসূচির আয়োজন করে। মেলায় ২০টি স্টল স্থান পায়। এসব স্টলে প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।