সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় ট্রাক চাপায় মারাত্মক আহত ইব্রাহিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে | চ্যানেল খুলনা

পাইকগাছায় ট্রাক চাপায় মারাত্মক আহত ইব্রাহিম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

পাইকগাছা: -পাইকগাছায় ট্রাক চাপায় ইব্রা‌হিম শুভ (২৮) না‌মে এক মোটর সাই‌কেল চালক মারাত্মক আহত হ‌য়ে‌ছেন। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা সরকারি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক উন্নত চি‌কিৎসার জন্য শুভকে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরন ক‌রে‌ছে। মঙ্গল বার রাত ৮ টার দিকে পৌরসভার চারা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আফজালের দোকানের সামনে শুভ পাইকগাছা থেকে ফিরে রাস্তার পা‌শে দোকা‌নের সাম‌নে মোটর সাই‌কে‌ল নিয়ে দাড়িয়ে ছিল।

এমন সময় অপরদিক থেকে আসা পাইকগাছা গামী দ্রুত গ‌তি‌র কয়লা বোঝায় এক‌টি ট্রাক ফিলিম স্টাইলে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইব্রাহিমকে চাপা দিয়ে দ্রুত পা‌লি‌য়ে যায়। স্থানীয় লোকজন ধাওয়া দিলে ড্রাইভার ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোঃ দূরে ব্রাক অফিসের সামনে রাস্তার পাশে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পু‌লিশ ট্রাক‌টি‌কে আটক করে থানা হেফাজতে নিয়েছে। (যার নং নম্বর খুলনা মে‌ট্রো-ট ১১ ১৮৮৩)। আহত যুবকের ডান পা পু‌রোটাই ভে‌ঙ্গে গে‌ছে। এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্নক আঘাত পেয়েছে। শুভ চাঁদখালী ইউ‌পির গজা‌লিয়া গ্রা‌মের রব্বানী সরদারের পুত্র। সে দীর্ঘদিন পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের আ:রহিমের ভাড়া বাড়িতে থাকতো। পাইকগাছা থানার ও‌সি মোঃ এজাজ শ‌ফি ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাক‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে চালক‌কে ধরার জোর চেষ্টা চল‌ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।