সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহত্যা | চ্যানেল খুলনা

পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহত্যা

পাইকগাছায় লক্ষ্মী রানী মন্ডল (৬১) নামে এক মহিলা গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধু লক্ষ্মী রানী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। অপরদিকে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করেছে।

মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময় আমার মা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্মীয় বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।