সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় কিশোরীদের মাঝে হাইজিন কিটস সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছায় কিশোরীদের মাঝে হাইজিন কিটস সামগ্রী বিতরণ

পাইকগাছায় কিশোরীদের মাঝে হাইজিন কিটস সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা ওয়াটার এইড এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক হাইজিন কিটস বিতরণের আয়োজন করে। কোভিড-১৯ প্রকল্পের আওতায় পৌরসভার ১২ থেকে ১৯ বছর বয়সের ৪৫০ কিশোরীকে হাইজিন কিটস প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে, স্যানেটারী ন্যাপকিন ৬ প্যাকেট, গোসল করার সাবান ৬টি, কাপড় কাচা সাবান ৬টি, ডিটারজেন্ট পাউডার ২ কেজি ও সোপি ওয়াটার বোতল ১টি। বুধবার বিতরণ কর্মসূচির প্রথম দিন ৫৫ কিশোরীকে হাইজিন কিটস প্রদান করা হয়। পৌরসভার প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। নবলোকের উপজেলা ব্যবস্থাপক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী ইমান আলী মাস্টার, প্যানেল মেয়র কবিতা দাশ, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, মোঃ আব্দুল গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, ইমরান সরদার, আসমা আহমেদ ও রাফেজা খানম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, গাজী শহিদুল ইসলাম খোকন, নবলোকের মনিটরিং অফিসার রাশেদুল ইসলাম, হিসাব রক্ষক হাদিউজ্জামান ও কিশোরী শিক্ষার্থী ফারিহা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।