সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

পাইকগাছায় কবরস্থানের নামে জমি দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে কবরস্থানের নামে ভোগদখলে থাকা পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার পুটিমারী মৌজার ৩১নং খতিয়ানের ৫২৭ হতে বিভিন্ন দাগের নালিশী আংশিক সম্পত্তি নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত বক্স শেখের ছেলে ইমদাদুল শেখ এর সাথে একই এলাকার মৃত কেরামত আলী শেখ এর ছেলে জামাল হোসেন শেখ ও উপজেলার পুটিমারী গ্রামের গণি সরদারের ছেলে জাহিদুল সরদারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে জামাল শেখ গংরা কবরস্থানের নামে গত ২৮ জানুয়ারী সকাল ১০টার দিকে বহিরাগত লোকজন নিয়ে নালিশী সম্পত্তিতে প্রবেশ করে ঘেরা-বেড়া দিয়ে কবরস্থানের সাইন বোর্ড টানিয়ে জবর দখলের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে থানা পুলিশের এসআই ওয়াহিদ বলেন জামাল-জাহিদুলরা উদ্দেশ্য প্রণোদিতভাবে নালিশী জমিতে কবরস্থানের নামে ঘেরাবেড়া দিয়েছে। দু’পক্ষকে নিয়েই বিষয়টি শান্তিপূর্ণ চেষ্টা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।