সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে | চ্যানেল খুলনা

পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে

পাইকগাছা উপজেলায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নুর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।

সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।

নুরু জানান, স্থানীয় বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন। মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকারে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।

লাউ দেখতে আসা স্থানীয় রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি। এটি দেখা প্রথম ঘটনা।

নতুন বাজারের ব্যবসায়ী মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।