সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় চিংড়ি ক্লাস্টার ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নিরিবিলি শ্রিম্প এর টেকনিক্যাল এ্যাডভাইজার মনমথ নাথ সরকার।

বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কওছার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক হেন্দু বিকাশ, ইউপি সদস্য পলাশ রায়, চিংড়ি চাষী গোলক মন্ডল, সিরাজুল ইসলাম, কামাল আহম্মেদ, অতুল, মানষ কুমার ও নারায়ণ সরদার। কর্মশালায় বাগদা চিংড়ির পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করেন অতিথিবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাস্টারের চিংড়ি চাষীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।