সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার বোয়ালিয়া মোড়ে বজলু-সাইকেল স্টোরে চুরি | চ্যানেল খুলনা

পাইকগাছার বোয়ালিয়া মোড়ে বজলু-সাইকেল স্টোরে চুরি

পাইকগাছার গদাইপুর ইউপির বোয়ালিয়া মোড়ে নামক স্থানে বজলু সাইকেল স্টোরে বুধবার গভীর রাতে দোকানের পিছনের টিন কেটে নগদ টাকা সহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
সরেজমিনে যেয়ে জানাগেছে, মালামাল ক্রয় এবং অন্যের আমানত ও ব্যাংক থেকে ব্যবসার জন্য টাকা উত্তোলন করে ২ লক্ষ ৩০ হাজার টাকা রাতে দোকানের ক্যাশ ড্রয়ারে রাখে প্রতি দিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান দোকান মালিক বজলু। সকালে দোকান খুলে দেখে দোকানের উপরে টিন কাটা সন্দেহ হলে ড্রয়ের দিকে তাকালে ড্রয়ার ভাঙ্গা দেখতে পায় এবং ড্রয়ারে রাখা টাকাও নাই।বিষয়টি পাইকগাছা থানার  অফিসার ইনচার্জ এজাজ শফী-কে অবহিত করলে তিনি সাধারণ ডায়েরি করতে বলেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশের এস অাই অনিষ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে এস-আই অনিষ মন্ডল বলেন, ঘটনার সত্যতা মিলছে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।