সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার ধর্ষন মামলার আসামী লোহাগড়া থেকে গ্রেফতার | চ্যানেল খুলনা

পাইকগাছার ধর্ষন মামলার আসামী লোহাগড়া থেকে গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী মোস্তাক মিস্ত্রী (২২)কে গ্রেফতার করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) এসএম পলাশ হোসেন শুত্রবার রাতে নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে মোস্তাককে গ্রেফতার করেন। সে উপজেলার গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামের ফজলু মিস্ত্রীর ছেলে।
থানায় দায়ের করা মামলা সুত্রে জানাগেছে, চেঁচুয়া গ্রামের জনি মিস্ত্রীর স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোস্তাক আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মোস্তাক ঐ নারীর ইচ্ছার বিরুদ্ধে শারিরিক সম্পর্ক স্থাপন করে তা মোবাইলে ধারণ করে পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী বাদী হয়ে গত ১০-৬-২০ তারিখে  মোস্তাকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩) এর ৯( ৩)তৎ সহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করেন,যার নং-১৩। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফী জানান,উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ মামলার আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে প্রেরণ হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।