সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবেশ সুরক্ষিত রাখতে ৪০টি ডাস্টবিন দিল শরণখোলা শুভসংঘ | চ্যানেল খুলনা

পরিবেশ সুরক্ষিত রাখতে ৪০টি ডাস্টবিন দিল শরণখোলা শুভসংঘ

শরণখোলা প্রতিনিধি :: ‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানের বাস্তব প্রতিফল ঘটিয়েছে বাগেরহাটের শরণখোলা শুভসংঘের বন্ধুরা। পরিষ্কার-পরিছ্ছন্নতা এবং এলাকার পরিবেশ সুরক্ষিত রাখতে ৪০টি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছেন তারা। শনিবার দুপুরে ডাস্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর, রায়েন্দা বাজার, পাঁচরাস্তা মোড় ও বাজার এবং রাজৈর খেয়াঘাট এলাকায় ডাস্টবিনগুলো বসানো হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের অর্থায়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
শরণখোলা প্রেসক্লাব চত্বরে শুভসংঘের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রাধন অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত এবং সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাউথখালী ইউপির চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রায়েন্দা ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এবং রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি।
অন্যদের মধ্যে শুভসংঘের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি মহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, নির্বাহী সদস্য সাংবাদিক নজরুল ইসলাম আকন, আমিনুল ইসলাম সাগর, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাসান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শুভসংঘের কোষাধ্যক্ষ সাকের ইসলাম, সদস্য মাস্টার মাসুম বিল্লাহ, রাসেল আহমেদ, রেজাউল ইসলাম রাজু, শামীম হাসান, আব্দুল্লাহ আল মামুন, নইন আবু নাঈম, শেখ নাজমুল প্রমুখ।
শরণখোলা শুভসংঘের সভাপতি সাব্বির আহমেদ মুক্তা ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তালুকদার জানান, পরবর্তীতে উপজেলার চারটি ইউনিয়নের প্রধান প্রধান বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরণের ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, উপজেলার ৬৩ কিলোমিটার বেড়িবাঁধে তালের বীজ লাগানোর পরিকল্পনা রয়েছে। এবছর কমপক্ষে এক হাজার বীজ বপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সামাজিক উদ্যোগ বাস্তবায়নের জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা আশা করেন তারা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।